,

ইংলিশদের ভাবনাতেও নেই বাংলাদেশ!

england_207343ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের জন্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রাস্তাটা এখনও বাংলাদেশের চেয়েও কঠিন। আগামী ৯ ও ১৩ মার্চ তারা খেলবে যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে। তাই, শ্রীলঙ্কার বিপক্ষে একদিন আগে বড় ব্যবধানে হেরে যাওয়া ইংলিশদের সকল মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন থাকা উচিৎ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ।

কিন্তু, একটু যেন অবাকই করলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নয়, এই মুহূর্তে সবটুকু মনোযোগ দিয়ে আগের ম্যাচগুলোতে পরাজয়ের কারণ খুঁজে বের করার দিকেই বেশি নজর দিবে ইংলিশ দল, অধিনায়কই জানালেন এমন।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা ভাবছিও না। জানি, কোয়ার্টার ফাইনালে যেতে হলে শেষ দুটি ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। তবে, এই মুহূর্তে আমাদের দুশ্চিন্তা হচ্ছে টানা পরাজয় নিয়ে। আগামী কয়েকটা দিন এটা থেকে বের হয়ে আসার পথ খুঁতে চাই। কোনটা ভূল হচ্ছে, কোনটাতে আরও উন্নতি আনতে হবে – সেসব নিয়ে কাজ করবো।’

টুর্নামেন্টের পুল ‘এ’র এখন যা অবস্থা তাতে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার শেষ আটে চলে যাওয়াটা একদম নিশ্চিত। আর আরেকটা দল কোনটা হতে যাচ্ছে সেটার জন্য চোখ রাখতে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের দিকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা