,

বাদ পড়ছেন তামিম-এনামুল !

anamul tamimবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অনেকবারই বলেছেন, তিনি দলের একাদশ নির্বাচনে হস্তক্ষেপ করেন না। এনিয়ে অনেক কথা রয়েছে সংবাদমাধ্যমে। তবে এবার পরিষ্কার করে দিলেন যে, চলমান বিশ্বকাপে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের পারফরম্যান্সে হতাশ তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আসছে।

গতকাল স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে পাপন তামিম ও এনামুল হক বিজয়ের তীব্র সমালোচনা করে বলেন, যে তামিম-বিজয়কে তিনি চেনেন, তাদের খেলা দেখতে পাচ্ছেন না, ‘তামিম তো গত ম্যাচে শুরুতেই আউট হলো। যদিও বলটা খুব ভালো ছিল। বিজয়ও ভালো করতে পারলো না। আমার কথা হলো, তোমরা সেট হও; পাচ ওভার বা দশ ওভার খেলো। তারপর ন্যাচারাল ক্রিকেটটা তো খেলবে। আমি বলতে পারি, যে তামিমকে চিনতাম, সে বিজয়কে চিনতাম, তাদের খেলা দেখা যাচ্ছে না।’

এরপরই পাপন জানালেন টিম ম্যানেজমেন্ট স্কটল্যান্ডের বিপক্ষে বাড়তি একটা স্পিনার খেলাতে চাইছে। তিনি অবশ্য বারবার বললেন, এটা একান্তই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, ‘আমি কখনোই একাদশ নিয়ে কথা বলি না। অনেক সময় টসের আগে জানতেও পারি না, কারা খেলছে। তারপরও ফোনে কথা হয়। আজও মাশরাফি, সাকিবের সঙ্গে কথা হয়েছে। ওরা একটা বাড়তি স্পিনার খেলাতে চাচ্ছে।’
সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ