বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধ কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট

highcourtঅবরোধ ডাকা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একই সঙ্গে হরতালে বিধি-নিষেধ আরোপের ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।হরতাল-অবরোধের ওপর আইনগত বিধি-নিষেধ চেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ চারটি সংগঠনের পক্ষে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার  বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 হরতাল-অবরোধের ওপর বিধি-নিষেধ এবং ক্ষতিপূরণ চেয়ে রোববার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং বিকেএমইএ'র পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।
 
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু অবরোধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন জানিয়ে রোববার রিট করা হয়। রিটে একই সঙ্গে বেশ কয়েকটি রুল চাওয়া হয়। রিটে সরকার, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বাংলাদেশ ব্যংকের গভর্নর এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলকে বিবাদী করা হয়।
 
তিনি জানান, রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত সোমবার একাধিক রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা