বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য অপহরণ,নগ্ন ভিডিও চিত্র ধারণ,নারী অপহরনকারী আটক

Crime1আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে অপহরন করে মুক্তিপন আদায় করার ঘটনায় তাছলিমা আক্তার (২৫) নামের এক নারী অপহরনকারীকে আটক করেছে পুলিশ। তাসলিমা নগ্ন হয়ে ঐ পুলিশ সদস্যকে জড়িয়ে পোজ দিলে অপহরনকারী চক্রের সদস্যরা এর ভিডিও চিত্রধারন করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকী দেয়।
অপহ্নত জহিরুল আলমকে (৫২)  অপহরণের ১০ ঘন্টা পর আজ বিকেল সাড়ে ৫ টায় শহরের মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল মিল থেকে উদ্ধার করে সদর থানার পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ওই মিলের মহাব্যবস্থাপক আনিছ আহমেদকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।  
পুলিশ জানায়-ভোর ছয়টার দিকে শহরের কাউতলি স্টেডিয়াম সংলগ্ন সড়ক থেকে পুলিশের ঐ সদস্যকে মাইক্রোবাসে করে কোকিল টেক্সটাইল মিলে তুলে নেয় অপহরণকারিরা। অপহরণের শিকার জহিরুল আলম শহরের কাউতলি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে। অপহৃতের পরিবারের সদস্যরা জানায়, তুলে নিয়ে যাবার পর সকাল সাড়ে আটটার দিকে জহিরুলের এয়ারটেল নম্বর থেকে তার মেয়ের মোবাইল নম্বরে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করা হয়। বলা হয়, জহিরকে কোকিল টেক্সটাইল মিলের ভেতরে রাখা হয়েছে। তাদেরকে বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা না পাঠালে বিকেল চারটার পর তাকে হত্যা করা হবে। অপহরণকারিদের কথামতো জহিরের মেয়ে দুটি মোবাইল নম্বরে দুপুর ১২টার দিকে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। বিকেল চারটার পর অপহরণকারিরা জহিরকে মুক্তি না দিয়ে তার মোবাইল সেটটি বন্ধ করে দেয়। অগত্যা তার পরিবারের লোকজন পুলিশের শরণাপন্ন হলে পুলিশ কোকিল টেক্সটাইল মিল ঘেরাও করে। পুলিশের অবস্থান টের পেয়ে অপহরণকারিরা জহিরের মেয়েকে পুনরায় ফোন করে বলে, কোকিল টেক্সটাইল এলাকা থেকে পুলিশ ফিরে না গেলে তার বাবাকে মেরে ফেলা হবে। উদ্ধার অভিযান পরিচালনাকারি সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, পুলিশ কৌশলগত কারণে একটু দুরে সরে গেলে অপহরণকারিরা মিলের মহাব্যবস্থাপকের কক্ষে জহিরকে বাইরের দিক থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। এর আগে তারা জহিরকে মারধর করে এবং আটক হওয়া অপহরণকারি চক্রের সদস্য তাছলিমা আক্তারের সাথে তার আপত্তিজনক কিছু ছবি তোলে ও ভিডিওচিত্র ধারণ করে।
উদ্ধারের পর জহিরুল আলম থানায় সাংবাদিকদের জানান, দুপুর ১২টায় টাকা পাঠানোর আগে তাকে প্রচন্ড মারধর করা হয়। লাঠির আঘাতে তার পিঠে ও উরুতে লাল ফুসকা দাগ পড়ে গেছে। টাকা পাঠানোর পর তাকে মারধর না  করে তাছলিমার সঙ্গে আপত্তিজনক ছবি তুলতে বাধ্য করে। পরে তাকে বাইরের দিক থেকে তালা মেরে অপহরণকারিরা পালিয়ে যায়। পরে তার চিৎকার ও দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেয়ে মহাব্যবস্থাপকের কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, অপহরণের শিকার জহিরুল আলমকে উদ্ধারের সময় অপহরণকারি চক্রের সদস্য তাছলিমা আক্তারকে আটক করে পুলিশ। মহাব্যবস্থাপক আনিছ আহমেদের কক্ষ থেকে উদ্ধার হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।  
 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক