,

শামসতে তাবরেজীর ‘অশ্রুমোবারক

অশ্রুমোবারক-শামসেত-তাবরেজি-248x375ডেস্ক রির্পোট : আশির দশকের কবি শামসেত তাবরেজীর কবিতার বই ‘অশ্রুমোবারক’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এর প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। বইটির দাম ২৫০ টাকা।
বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে, কবির বিশ্বাস জগতের কিছুই নি-ছক না। কবিতাও না। বাংলা ছন্দের ভেতরে হাজার বছরের সুর রয়েছে, সেই  সুর ছেনে ছেনে হয়ত একদিন দেখা মিলতে পারে পরম সুরের। ধ্বনিই তাঁর কাছে কবিতার প্রাণ। প্রাণের চিদঘন উচ্চারণ যেন বাংলা কবিতা থেকে উবে যাচ্ছিল, শামসেত তাবরেজী সেদিকে ফেরার তাগিদ থেকে নতুন করে শুরু করলেন আবার। এই নতুন শুরুতে জীবন যুক্ত হয়েছে আরও গভীরভাবে। যেহেতু কাব্য কবির কাছে দর্শনের সহোদরা, তাই বিশ্ববীক্ষাকে নব নব চিন্তায় খুঁটিয়ে দেখার আগ্রহ এই বইতে ছড়ানো। শামসেত তাবরেজীর কাছে কবিতা হুবহু গান নয়, কিন্তু গানের দিকে অন্তহীন যাত্রা। সে যাত্রার সওয়ারি হয়ে কবি ছুটে চলেছেন তীব্র তীক্ষ্ন বাকভঙ্গির নাঙা তরবারি হাতে মূর্ত থেকে বিমূর্ততার দুনিয়াজাহানে। এক বিশেষ পাঠক থেকে সামান্য পাঠকে, যাঁর নাম তিনি দিয়েছেন অনামিকা, সেই কণ্ঠে কণ্ঠ মেলানোকেই কবি তাঁর আরাধ্য মনে করেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির