,

প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে স্কুল বন্ধ রাখার হুমকি (ভিডিও)

chitiঅপরাধ ডেস্ক : রাজশাহীর একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে স্কুল বন্ধ রাখার হুমকি দিয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে।

গত শুক্রবার নগরীর সরকারি লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বরাবর ডাকযোগে আসা লাল রংয়ের চিঠিতে এই হুমকি দেয়া হয়। এদিকে এ ঘটনার পর অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা আইরিন জাফর বলেন, ‘চিঠিতে বলেছে, আপনারা হরতালে ক্লাস চালিয়ে সরকারের চাটুকারিতা করছেন। এ অবস্থায় ক্লাস চালিয়ে গেলে আপনার স্কুলে পেট্রোল বোমার চেয়েও শক্তিশালী বোমা এসে পড়তে পারে।’

এ ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ’।

এর আগে রাজশাহীর মার্কেটের দোকানদারদের একইভাবে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ