,

অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

65703_b12ডেস্ক রির্পোট : অভিজিত রায় হত্যাকাণ্ড বাংলাদেশের সংবিধান ও ব্যক্তি স্বাধীনতার ওপর হামলা। দেশটিতে মুক্ত বুদ্ধি চর্চার যে গর্বিত রীতি রয়েছে এ হামলা তার বিরুদ্ধে। বাংলাদেশ চাইলে এ হত্যার তদন্তে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বিফ্রিংয়ে এ কথা বলেন মুখপাত্র জেন পসাকি। এতে তিনি বলেন, অভিজিত রায়কে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলা নৃশংস ও কাপুরুষোচিত। অভিজিত ছিলেন একজন সাংবাদিক, মানবতাবাদী, একজন স্বামী, একজন বন্ধু। পসাকি বলেন, তার এ মৃত্যুতে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। বাংলাদেশ সময় গত রাত ২টায় এ বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অভিজিত হত্যা কি শুধুই হত্যা নাকি এর পিছনে অন্য কোন ইঙ্গিত আছে তা জানতে চান সাংবাদিকরা। এখানে প্রশ্নোত্তর আকারে ওই বিফ্রিং তুলে ধরা হলো:

প্রশ্ন: বাংলাদেশ প্রসঙ্গে।
উত্তর: আমি কি আরও কিছু যোগ করতে পারি?
প্রশ্ন: হ্যাঁ।
উত্তর: আমাদের সঙ্গে কয়েকজন বন্ধু আছেন, তারা আমাদের সঙ্গে আজ পরিদর্শনে এসেছেন। আমাদের সঙ্গে আছেন দু‘জন ভদ্রমহিলা। তারা হলেন জেনিফার, আলী ও জো। জো শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ম্যাট প্রশ্ন করুন।
প্রশ্ন: বাংলাদেশে হত্যা।
উত্তর: হ্যাঁ। 
প্রশ্ন: প্রশাসন কি এার বিষয়ে কোন বর্ণনা দেবে? আপনি কি মনে করেন এটা হত্যাকাণ্ড ছাড়া অন্য কিছু ছিল কিনা? দৃশ্যত, পারিপার্শ্বিক অবস্থায় এমনই ইঙ্গিত দেয়। 
উত্তর: এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে আর কোন তথ্য নেই। যথার্থ হলে আমরা অবশ্যই কনসুলার সহায়তা দেব। আহ্বান জানালে আমরা তদন্তে সহায়তা করতে প্রস্তুত। পরিষ্কারভাবে বলছি, আমরা তার অতীত জানি। তবে এই মুহূর্তে প্রশাসনিক কোন বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা