,

হাঁটতে গিয়ে কি হাঁপিয়ে ওঠেন

2_65479স্বাস্থ্য ডেস্ক : বয়স কি চল্লিশ অথবা আরও বেশি, আপনি কি উচ্চ রক্তচাপ (হাইপ্রেসার) বা ডায়াবেটিসে ভুগছেন অথবা শারীরিক ওজন কি বেশি? বংশে মানে মা-বাবা, ভাই-বোন কারও কি হৃদরোগ আছে, আপনি কি রক্তশূন্যতায় ভুগছেন? থাইরয়েড হরমোনের সমস্যা আছে? ভাল্বের কি কোনো সমস্যা আছে? উল্লিখিত এসব কারণের মধ্যে যে কোনো একটি কারণ বিদ্যমান থাকলে মানুষ হাঁটতে গেলে সহজেই হাঁপিয়ে উঠেন অথবা এসব কারণে হাঁপিয়ে উঠাকে হার্ট ফেইলুরের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ অবস্থায় প্রাথমিক পর্যায়ে হার্ট ফেইলুরের সঠিক চিকিৎসা গ্রহণে আপনার উপসর্গ থেকে মানে হাঁপিয়ে উঠা থেকে মুক্তি পেয়ে হার্ট ফেইলুর প্রতিরোধ করা সম্ভব, তবে অবস্থা জটিল হলে চিকিৎসা গ্রহণে আপনার সম্পূর্ণ সুস্থ হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। আগের চেয়ে কম পরিশ্রমে খুব বেশি হাঁপিয়ে উঠছেন, জোর করে আরও একটু বেশি পরিশ্রম করতে গেলে শরীর অত্যধিক ঘেমে যাচ্ছে, মাথা ঘেঁমে চুল ভিজে চপচপ হয়ে যায়, ঘামে সারা শরীর ভিজে গোসল করার মতো হয়ে যায়। এ সময় কারও কারও বুকে চাপ অনুভূত হতে পারে এবং পরিশ্রম বন্ধ করে বিশ্রাম গ্রহণ করলে অল্প সময়ের মধ্যেই এসব উপসর্গ কমে গিয়ে ব্যক্তি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। কেউ কেউ শুকনা কাশিতে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে বিছানায় শোয়ার সময় অথবা কাশির জন্য মাঝ রাতে ঘুম ভেঙে যেতে পারে, অবস্থা আরও জটিল হলে রোগী সারা রাত বসে অতিক্রম করেন, এ অবস্থায় রোগীর অজু করা, গোসল করা, টয়লেট করা ও নামাজ পড়াও বেশ কষ্টদায়ক হয়ে পড়ে। অনেকের পেট ভরে খাওয়ার পরে শ্বাস-প্রশ্বাস ঘন হয়ে আসে এবং বুক ব্যথা শুরু হয়ে যেতে পারে। অনেকের প্রায়ই ঘন ঘন পেট খারাপ হওয়া দেখা দিতে পারে। এ অবস্থায় প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। অনেকে প্রায়ই সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে থাকেন। ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি ঘটে থাকে। ডায়াবেটিস, হার্টঅ্যাটাকে আক্রান্ত রোগী এবং রিং ও বাইপাস করা রোগী ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে বুকের ব্যথা অনুভূত হয়ে থাকে। বিশেষ করে কোনো রকম কর্মসম্পাদন করতে গেলে বুক, গলা, হাত ও পিঠে ব্যথা বা জ্বালাপোড়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে থাকে, তার সঙ্গে দম বন্ধ হওয়ার উপক্রম হতে পারে। খাওয়ার পর মানে ভরা পেটে হাঁটতে গেলে অথবা তাড়াহুড়া করে চলতে গেলে হাঁপিয়ে উঠার প্রবণতা বৃদ্ধি পেয়ে থাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে এ ধরনের অস্বস্তিতে পড়তে পারেন এবং এ অবস্থাকে প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এর জন্য চাই সঠিক চিকিৎসার নিরাপদ মাত্রার কায়িক শ্রম সম্পাদন এবং হৃদবান্ধব খাদ্যাভ্যাস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ