,

আইএসের হাতে জিম্মি সিরিয়ার ২২০ খ্রীষ্টান

IS_thereport24-1আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থী মুসলিম বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সিরিয়ায় অন্তত ২২০ জন খ্রীষ্টান নাগরিককে জিম্মি করেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাকার ১০টি গ্রাম থেকে ওই ব্যক্তিদের অপহরণ করেছে আইএস।
সিরিয়ার একটি মানবাধিকার সংস্থার সূত্রে এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বুধবার হাসাকার খ্রীষ্টান সম্প্রদায়ের এক নেতার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, তখন পর্যন্ত আইএসের হাতে জিম্মি খ্রীষ্টানের সংখ্যা ১৫০।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, ১০টি খ্রীষ্টান অধ্যুষিত গ্রামে টানা তিন দিন হামলা চালিয়ে কমপক্ষে ২২০ জনকে ধরে নিয়ে গেছে আইএসের বিদ্রোহীরা।
সিরিয়াক ন্যাশনাল কাউন্সিল জানিয়েছে, এই অপহরণকাণ্ডের পর কুর্দি নিয়ন্ত্রিত হাসাকা ছেড়েছেন হাজার হাজার খ্রীষ্টান।
সিরীয় মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদুল রহমান বলেছেন, ওই ১০টি গ্রাম এখন নিয়ন্ত্রণে নিয়েছে আইএস।
তবে ইসলামিক স্টেট কিন্তু এই অপহরণকাণ্ডের কথা এখনো স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ