,

ছাত্রদলের দুই নেতার রিমান্ড চায় পুলিশ

444_70585অপরাধ ডেস্ক : কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি দাস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সভাপতি জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ড চাইবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে বুধবার রাত ৮টায় কল্যাণপুর এলাকা থেকে তাদের আটক করে বলে গোয়েন্দা পুলিশের দাবি।

মনিরুল ইসলাম বলেন, ‘আটক ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দারুস দালাম থানায় মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে বেশি সময় পেলে তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’

তাদের কাছ থেকে ২০ টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, উপ-কমিশনার শেখ নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ