,

আর্জেন্টিনায় বিলুপ্ত হচ্ছে গোয়েন্দা সংস্থাই

image_119117_0 (1)আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় কংগ্রেসের সদস্যরা সে দেশের গোয়েন্দা বাহিনীকে, যা এসআই নামে পরিচিত – তাকে বিলুপ্ত করে দেয়ার পক্ষে ভোট দিয়েছেন।

আর্জেন্টিনায় এখন যে জাতীয় গোয়েন্দা সংস্থা আছে, তার বদলে নতুন আর একটি সংস্থা গঠন করা হবে – এবং তারা আর্জেন্টাইন কংগ্রেসের কাছে দায়বদ্ধ থাকবে।

সম্প্রতি আলবার্তো নিসমান নামে সে দেশের একজন বিশেষ কৌঁসুলির মৃত্যুর পরই গোয়েন্দা বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কার্চনার নিজেই ইনটেলিজেন্স সেক্রেটারিয়েট বা এসআই নামে এই গোয়েন্দা সংস্থা বাতিল করার সুপারিশ করেছিলেন।
বিশেষ কৌঁসুলি আলবার্তো নিসমান আর্জেন্টিনার সরকারের বিরুদ্ধে একটি তদন্ত করছিলেন।

ওই তদন্তে তিনি প্রেসিডেন্ট ফার্নান্ডেজ ও দেশের পররাষ্ট্রমন্ত্রী উভয়কেই অভিযুক্ত করেছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ১৯৯৪ সালে বুয়েনাস এয়ার্সে একটি ইহুদী সেন্টারে বোমা-আমলার ঘটনায় ইরানের ভূমিকা আড়াল করার চেষ্টায় জড়িত ছিলেন।

কিন্তু প্রেসিডেন্ট ফার্নান্ডেজ দাবি করেন, ইনটেলিজেন্স সেক্রেটারিয়েট বা এস আই বাহিনীর একজন চর-ই বিশেষ কৌঁসুলি আলবার্তো নিসমানকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন।

এই বিতর্কের পটভূমিতেই মারা যান বিশেষ কৌঁসুলি আলবার্তো নিসমান, আর এখন এসআই-কেই বিলুপ্ত করে দিল আর্জেন্টিনার কংগ্রেস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা