,

এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশী হজ পালন করতে পারবেন

3491_1ডেস্ক রির্পোট : বাংলাদেশের প্রাপ্য কোটা অনুযায়ী এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন সৌদি আরবে হজ 
পালন করতে পারবেন।
আজ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে 
জানানো হয়, হজ যাত্রীদের মধ্যে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি 
ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির 
সদস্য মো. আসলামুল হক, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ 
নেজামউদ্দিন, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম অংশগ্রহণ করেন। বৈঠকে পূর্ববর্তী 
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে 
বিস্তারিত আলোচনা হয়।
হজের সফলতার সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সফলতা তথা সরকারের সফলতা নির্ভর করে 
মর্মে বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়। হজ নিয়ে যাতে কেহ প্রতারনা করতে না পারে সে 
বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষনিক সতর্ক থাকার পরামর্শ দেয়া হয় এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও 
জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে হজে গমনেচ্ছুরা যাতে কোনোভাবেই প্রতারিত না হন সেজন্য সৌদি সরকারের কালো 
তালিকাভুক্ত ৬৭টি হজ এজেন্সির তালিকা প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ায় ব্যপকভাবে প্রচারের 
জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় 
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা