,

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সহ ১৫ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

img-single_23536traibbunal-400x256ডেস্ক রির্পোট : বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া ৪৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে ১৫ জনকে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল। গত ২৭ জানুয়ারি ওই নাগরিকদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার ভিত্তিতে গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের ক্ষমা করেন।
ক্ষমাপ্রাপ্ত ১৫ জন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও রাশেদা কে চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, শাহনাজ হুদা ও আমেনা মহসীন, বাংলাদেশ শিশু বিকাশ কেন্দ্রের জাতীয় সমন্বয়ক নায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার ও তাহমিমা আনাম এবং মানবাধিকারকর্মী জাকির হোসেন এবং ইলিরা দেওয়ান।
এছাড়া বাকি ৩৪ জনের বিষয়ে শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ ৯ জন নিজে হাজির হয়ে ট্রাইব্যুনালে লিখিত ব্যাখ্যা দিয়েছেন।
এর আগে ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্য লেখায় গত বছরের ২ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে ডেভিড বার্গম্যানকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে ওই সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক। আর এ নিয়ে ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।
পরবর্তিতে ২৮ ডিসেম্বর প্রথম আলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওই বিবৃতির অনুলিপি দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সে সময় শাহদীন মালিক ও হানা শামস আহমেদ ট্রাইব্যুনালে বিবৃতিদাতাদের ঠিকানা দাখিল করেন। আর এ বছরের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে ৪৯ জন বিবৃতিদাতার কাছে তাদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা জানতে চান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ