বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

download (15)ডেস্ক রির্পোট : কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামের তোফাজ্জল হোসেন হত্যা মামলার রায়ে ৩ আসামির ফাঁসি এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৪র্থ আদালতের অতিরিক্ত দায়রা জজ চমন চৌধুরী এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২রা অক্টোবর গভীর রাতে সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙ্গে প্রবাসী তোফাজ্জল হোসেনের ঘরে ঢুকে ডাকাতি করতে থাকে। এসময় ঘুম থেকে জেগে উঠে তোফাজ্জল ডাকাতদের বাধা দেয়। এতে ডাকাতরা এলোপাতারি ছুরিকাঘাত করে তোফাজ্জল হোসেনকে গুরুতর জখম করে এবং পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একই রাতে সংঘবদ্ধ ডাকাত দল একই গ্রামের মফিজুল ইসলাম, মোহাম্মদ আলী, হাজী মো. সৈয়দ আলী ও মাঝিগাছা গ্রামের জাকির হোসেনের ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতিকালে তোফাজ্জল হোসেন হত্যাকা-ের ঘটনায় তার চাচাতো ভাই হারুন রশীদ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ডাকাতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র ইন্সপেক্টর সিরাজুল হক ২০০৪ সালের ২৪শে ফেব্রুয়ারি ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত দায়রা জজ চমন চৌধুরী মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র আবু তাহের ওরফে ছরু মিয়া, একই গ্রামের নোয়াব আলীর পুত্র আবদুস ছালাম ওরফে লিটন ও মনোহর আলীর পুত্র জহিরুল ইসলাম ওরফে জহির। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র মো. বাহার ওরফে রোজেন, শরাফত আলীর পুত্র মিজানুর রহমান, সীমপুর গ্রামের আবদুর রহিমের পুত্র মো. আ. মান্নান, ফজর আলীর পুত্র সাহেব আলী, ভাটপাড়া গ্রামের আক্তারুজ্জামানের পুত্র আরিফুজ্জামান ওরফে ইমন। এদের মধ্যে মিজানুর রহমান, মান্নান ও সাহেব আলী পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা