,

সারাদিন ত্বকে সতেজতা ধরে রাখবে সকালবেলার মাত্র ২ মিনিটের ছোট্ট একটি কাজ

icecubeলাইফস্টাইল ডেস্ক : শীতের হাওয়া এক নিমেষে উধাও হয়ে গরমকালটা শুরুই হয়ে গেলো। বসন্তের হাওয়া মনে পরশ বুলালেও ত্বকের উপর একটু বেশিই অত্যাচারী। ঘামের কারণে তেলচিটচিটে ভাব এবং তার সাথে ধুলোবালি ত্বকের সতেজতা কেড়ে নেয় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্রই। এতে করে গন্তব্যে পৌঁছুতে পৌঁছুতে ত্বকের পাশাপাশি মন মেজাজেরও বারোটা বেজে যায়। আর প্রতিদিনের এই যন্ত্রণার কারণে ত্বকে দেখা দেয় নানা সমস্যা। কিন্তু বাইরে তো যেতেই হবে। তাই বলে কি এই সমস্যা থেকে মুক্তির উপায় নেই? অবশ্যই আছে। প্রতিদিন সকালের মাত্র ২ মিনিটের ছোট্ট কাজ সারাদিন ত্বকে ধরে রাখবে সতেজতা এবং সেইসাথে ত্বকের ক্ষতি হওয়া থেকেও রক্ষা করবে। চলুন তবে শিখে নিই মাত্র ২ মিনিটের ছোট্ট কাজটি।

    – ২ কাপ পানিতে গোটা লেবুর রস চিপে মিশিয়ে নিন অথবা ২ কাপ পানিতে ৩ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন কিংবা গ্রিন টি তৈরি করে নিয়ে বরফ হতে দিন রাতেই। যাতে সকালে উঠে ব্যবহার করতে পারেন।
    – সকালে উঠে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। পানির ঝাঁপটায় মুখ ধুয়ে কেমিক্যাল বিহীন বা মৃদু কোনো ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে মুছে নিন ভালো করে।
    – একটি নরম পরিষ্কার কাপড়ে দু টুকরো বরফ পেঁচিয়ে নিন। এই বরফ পুরো মুখের ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন।
    – পুরো বরফ না গলা পর্যন্ত বরফ মুখে ঘষুন। এরপর মুখে হালকা পানি দিয়ে ধুয়ে মুখ মুছে নিন।
    ব্যস, এই কাজটুকুই আপনাকে পুরো দিন রাখবে বেশ সতেজ এবং ত্বকের নানা সমস্যা থেকে দেবে মুক্তি। এই কাজটি নারী পুরুষ উভয়ের জন্যই কার্যকরী।

সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ