,

জম্বাবুয়ের সামনে ৩৭২, গেইল ২১৫

Gayle-400x224ডেস্ক রির্পোট : ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরি ও মারলন স্যামুয়েলসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ৩৭৩ রান প্রয়োজন জিম্বাবুয়ের। মাসাকাদজার করা ম্যাচের শেষ বলে চিগুম্বুরার হাতে ক্যাচ আউট হওয়ার আগে গেইল করেন ২১৫। এজন্য তিনি ১৪৭ বল খেলেন। তার ইনিংসে ছিল ১৬টি ছয় ও ১০টি চারের মার। মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৭৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টিনাশে পানিয়াঙ্গারার করা প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান ডোয়াইন স্মিথ।

মুখোমুখি হওয়া প্রথম বলেই ফিরে যেতে পারতেন গেইল। প্রথম ওভারেই চতুর্থ বলেই জোরালো এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। রিভিউ নেয় জিম্বাবুয়ে, তাতেও আম্পায়ার স্টিভ ডেভিসের সিদ্ধান্ত পাল্টায়নি।

শুরুতে টাইমিংয়ে গড়বড় হচ্ছিল গেইলের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সমস্যা কাটিয়ে উঠেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দেখেশুনে খেলে উইকেটে থিতু হয়ে পাল্টা আক্রমণে যান এই বিস্ফোরক ব্যাটসম্যান।

শুরু থেকেই গেইলকে সহায়তা দিয়ে যান স্যামুয়েলস। শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করা এই ডানহাতি ব্যাটসম্যান পান অষ্টম সেঞ্চুরি।

৩৬তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ২২তম শতক শতকে পৌঁছান গেইল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা