,

লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৭

padma-launch-dieপাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফা ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে লঞ্চটিকে টেনে তীরে তুলে এনছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। শেষরাতে নতুন করে আরও ২৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৫টা পর্যন্ত নারী-শিশুসহ ৬৭ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন- ২৩ নারী, ১৫ শিশু ও ২৯ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার শাহীনুর আলম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে ১৯জনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ছে। এদিকে, নৌবাহিনীর ১১ সদস্যের একটি ডুবুরি দল পদ্মানদীর দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

জানা যায়, কমফোর্ট লাইন ও রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা ডুবে যাওয়া লঞ্চ মোস্তফায় ছিল। বাস দুটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। লঞ্চডুবির ঘটনায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে স্ব স্ব জেলা প্রশাসকের উদ্যোগে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এছাড়া মানিকগঞ্জের শিবালয় ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি মেডিকেল সেন্টার খোলা হয়েছে পাটুরিয়া ঘাটে।

এর আগে গতকাল বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবোঝাই কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। পাটুরিয়া লঞ্চঘাট শাখার সুপারভাইজার জুয়েল রানা জানান, লঞ্চটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা