,

দৌলতদিয়ায় আড়াইশ’ যাত্রী নিয়ে লঞ্চডুবি, মৃত্যু ২

lanch 1ডেস্ক রির্পোট : পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কার্গোর ধাক্কায় আড়াইশ’ যাত্রী নিয়ে এমভি মোস্তফা-৩ নামে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। লঞ্চ ডুবির পর উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার এক শিশু পথে মারা যায়। এছাড়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে লঞ্চটি ডুবে যায়। লঞ্চটির মাস্টার আফজাল হোসেন এ খবর নিশ্চিত করেন।

এদিকে পাটুরিয়া লঞ্চঘাট শাখার সুপারভাইজার আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আড়াইশ যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ‘এমভি মোস্তফা-৩’ দৌলতদিয়া যাচ্ছিল। মাঝপদ্মায় যেতেই বাঘাবাড়ী থেকে আসা একটি ইউরিয়া সারভর্তি কার্গো ওই লঞ্চকে ধাক্কা দেয়। এতে আড়াইশ যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।

ডুবে যাওয়া লঞ্চের যাত্রী গোয়ালন্দ কৃষি অফিসের হেড ক্লার্ক তফসির জানান, লঞ্চটি ডুবে যাওয়ার সময় তিনিসহ কেবিনের বাইরে থাকা যাত্রীদের অনেকে সাঁতরে অন্য লঞ্চ ও ট্রলারে উঠতে সক্ষম হয়।

তবে লঞ্চের ভেতরে থাকা শতাধিক যাত্রী বের হতে পারেনি। এদের মধ্যে অনেকের মৃত্যুর আশঙ্কা করছেন তিনি।

তফসির আরো জানান, মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে আসা একটি কার্গো লঞ্চটির মাঝখানে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি উল্টে ডুবে গেছে।

সাইদুল ইসলাম নামে আরেকজন জানান, তার ভগ্নিপতি রমজান ওই লঞ্চে ফল বিক্রি করেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রমজানের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তার মোড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ-এর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে লঞ্চটিকে উদ্ধার করতে মাওয়া থেকে যাত্রা করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা