,

আজ আসছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান

rk_64404ডেস্ক রির্পোট : চার দিনের শুভেচ্ছা সফরে আজ রবিবার বাংলাদেশে আসছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আ র কে ধাওয়ান।

বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে তিনি এ সফর করছেন বলে শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ভারতীয় নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ও ইন্ডিয়ান নেভি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিনু ধাওয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর কে ধাওয়ান ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তার এ সফরকালে ভারতীয় নৌ জাহাজ ‘আইএনএস রঞ্জিত’ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা পরিদর্শনে আসবে। এ সময় চট্টগ্রামে বাংলাদেশ নেভাল অ্যাকাডেমিকে দুটি ‘এন্টারপ্রাইজ ক্লাস বোট’ উপহার দেবেন ভারতীয় নৌবাহিনী প্রধান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডমিরাল ধাওয়ানের সফর উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ঐতিহ্যের অংশ, যা দুই প্রতিবেশী নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ