,

দেশে ফেরত পাঠানো হচ্ছে আল–আমিনকে

ba89cf4cd4fdae7e490b24ef46302d7d-Al-aminক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হতে পারে বিশ্বকাপ দলের পেসার আল-আমিন হোসেনকে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু তাঁর বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু ক্যানবেরা থেকেই আল-আমিন হোসেনের ওপর কড়া নজর রাখছিল। ব্রিসবেনে এসেও আল-আমিন একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় আকসু ব্যাপারটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আনুষ্ঠানিকভাবে জানায়। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবির সভাপতি নাজমুল হাসানও অভিযোগের ভিত্তিতে আল-আমিনের ব্যাপারে কঠোর মনোভাবই ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে ঢাকায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো কিছু বলা ঠিক হবে না।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা