,

৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

psc৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ না বদলালেও সময়সূচি  পরিবর্তন করেছে পিএসসি। ৬ মার্চ সকাল সাড়ে নয়টার পরিবর্তে এই পরীক্ষা ঐদিন বেলা তিনটায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শনিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে।
৩৫তম বিসিএসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন। এর অগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে আবারও তারিখ পিছিয়ে ৬ মার্চ করা হয়। কিন্তু হরতালের কারণে ওই দিন এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় সময়সূচি বদল করা হলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা