,

চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন কামারুজ্জামান : আইনজীবী

image_190442.kamaruzzamanডেস্ক রির্পোট : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন। আজ শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে বলেছেন তিনি। রিভিউ আবেদনে তিনি খালাস পাবেন বলেও মন্তব্য করেছেন কামারুজ্জামান। তিনি বলেন, জামায়াত নেতা কামারুজ্জামান রিভিউ আবেদন করার অনুমতি দিয়েছেন। আমরা সার্টিফাইড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যেই যথা সময় রিভিউ আবেদন করব।
এর আগে সকাল ১০টা ২২ মিনিটে কেন্দ্রীয় কারাগারের গেটে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেন পাঁচ আইনজীবী তাজুল ইসলাম, শিশির মো. মনির, এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আখন্দ। তারা জেল গেটে ১ ঘণ্টারও বেশি সময় কামারুজ্জামানের সঙ্গে নানা আইনি বিষয় নিয়ে কথা বলেন। এরপর ১১টা ২৬ মিনিটের দিকে আইনজীবীরা বের হয়ে আসেন। বৃহস্পতিবার কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারির পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে তা পড়ে শোনানো হয়। এরপর তিনি কারা কর্তৃপক্ষকে তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের কথা জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা