,

২১ ফেব্রুয়ারি গুগল ডুডলের প্রতিশ্রুতি ভঙ্গ!

21_Feb_Google_1ডেস্ক রির্পোট : আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সারাবিশ্বে বিশেষভাবে পালনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা রক্ষা করেনি গুগল। এমনকি গুগলের আন্তর্জাতিক বা বাংলাদেশের লোকাল ডোমেইনের কোনটাতেই এ লক্ষ্যে কোন ডুডল প্রকাশ করেনি। যদিও বলা হয়েছিল ডুডলের সাথে এবার থেকে গুগল ট্রান্সলেটরেও বাংলাদেশের এই দিবসকে বিশ্ববাসীর নিকট তুলে ধরবে। তবে শুধু গুগল ট্রান্সলেটরের নিচে ছোট একটি আইকন দিয়েও সব দায়িত্ব শেষ করেছি প্রতিষ্ঠানটি।

গত ৯ ফেব্রুয়ারি ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫ এর ‘গুগল ইন বাংলাদেশ: হাউ টু কমিউনিটি ইমপ্রোভস দ্য ওয়েব এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশে গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম গুগলের পক্ষে ঘোষনা দিয়ে বলেন, "আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সারাবিশ্বে বিশেষভাবে পালন করবে গুগল। আগে শুধু ডুডলে এটি পালন করা হলেও এবার থেকে গুগল ট্রান্সলেটরেও বাংলাদেশের এই দিবসকে বিশ্ববাসীর নিকট তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে গুগল।"

যদিও ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি গুগল ডুডলে অল্প সময়ের জন্য উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন করেনি গুগল। অবশেষে ২০১২ সালের ১ ডিসেম্বর থেকে একটি ফেসবুক ইভেন্ট পেজ খুলে প্রচারণা চালানো হয়। ২০১৩ সালে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে গুগল তাদের ডুডল পরিবর্তন করে। এরপর ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারিতে ডুডল পরিবর্তন করার জন্য বাংলাদেশ থেকে কয়েক লাখ মেইল পাঠানো হয় গুগলের কাছে। সেবারেও ডুডোল প্রকাশ করেনি গুগল।

তবে এবার ২১ ফেব্রুয়ারিতে গুগল ডুডলসহ আরও কিছু ক্ষেত্রে উদ্যোগ নিয়ে বড় করে বিশ্বজুড়ে ২১ ফেব্রুয়ারি পালনের ঘোষণা দেওয়াতে অনেকেই খুশি হয়েছিলেন। কিন্তু আজ সেই কাংখিত মুহূর্তে ট্রান্সলেশনে সামান্য পরিবর্তন ছাড়া গুগল বাংলাদেশের ব্যাপারে কোন প্রতিশ্রুতিই রক্ষা করেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা