,

শহীদ মিনারে শ্রদ্ধা জানালো বিএনপি

64692_bnpডেস্ক রির্পোট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ সকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার উপদেষ্টা ও ভাষাসৈনিক ড. ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান বিএনপি নেতারা। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  এছাড়া মহিলা দল,  স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।  এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।  অন্যান্যবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও এবার বিশেষ পরিস্থিতির কারণে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় গুলশান কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। আজ বাদ আসর কার্যালয়ের নিচতলায় ওই  দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ