,

সরাইলে ভাষা দিবসের আলোচনা সভায় অনুপস্থিত জনপ্রতিনিধিরা

imagesমাহবুব খান বাবুল : সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। তবে শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে প্রভাত ফেরী ও আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 
সরজমিনে ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, জাতীয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিষেশ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও তাহমিনা বেগম উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চারজনের কেউই ছিলেন না প্রভাত ফেরী ও আলোচনা সভায়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। সভার ব্যানারে অতিথি হিসেবে জনপ্রতিনিধিদের  নাম থাকলেও উপস্থিত না থাকায় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শফিকুল ইসলাম কানু বলেন, জনপ্রতিনিধিরা না থাকার কারনে লোকজনের উপস্থিতি ছিল নগন্য। এটা কোন অনুষ্ঠানের পর্যায়ে পড়ে না। উপজেলা নাগরিক কমিটির সম্পাদক মুক্তিযোদ্ধা শাহ কুতুবুল আলম বলেন, এটা সামাজিক দৈন্যদশা ও ভাষা শহীদদের প্রতি অবজ্ঞা অবহেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, যথাযথ পক্রিয়ায় অতিথিদের (জনপ্রতিনিধি) নিমন্ত্রণ দেওয়া হয়েছে। না আসার কারণ বলতে পারছি না। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে আত্মরক্ষার জন্য ইচ্ছা থাকা সত্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া বলেন, শারীরিক অসুস্থ্যতার জন্য যেতে পারিনি। মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আকতার বলেন, ব্যক্তিগত সমস্যার কারনে আমি থাকতে পারিনি। জিয়াউল হক মৃধার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এদিকে শহীদদের স্মরণে উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সদরের দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর