,

রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল, সোমবার বিক্ষোভ

hortal hhhhhhhhhhhআগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে জোটটি।

দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, গত তিন সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে বিরোধী এ জোট। আগামী সপ্তাহের কার্যদিবসের প্রথম তিন দিন হরতাল ডাক দেওয়ার মাধ্যমে সে ধারা অব্যাহত রাখলো তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ