,

সরাইলে হরতাল ও অবরোধের বিরুদ্ধে আ’লীগের মিছিল

sarail pic (misil) 20.02.15=মাহবুব খান বাবুল : সরাইলে বিএনপি জামাতের হরতাল অবরোধের বিরুদ্ধে গণমিছিল করেছে স্থানীয় আ’লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ। শুক্রবার বিকেলে পৃথক দুটি মিছিলে তারা ২০ দলীয় জোটের অবরোধের নামে নাশকতা বন্ধের কথা বলেছে। দলীয় সূত্র জানায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রথম মিছিলটি করে মুক্তিযোদ্ধা সংসদ। এ মিছিলে উপজেলার অনেক মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেছেন। বিকেল চারটার পর উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১ মিসেস শিউলী আজাদ ও যুগ্ম আহবায়ক-২ এডভোকেট আবদুর রাশেদের নেতৃত্বে অবরোধের নামে দেশ ব্যাপি অরাজকতা ও নাশকতার প্রতিবাদে একটি মিছিল বের হয়। মিছিলে উপজেলা যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়নের আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেছেন। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর