,

সৌদি আরবে যৌন নির্যাতনকারিদের সাজা বাড়ল

Sex-400x241আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানি ও নির্যাতন এবং চাঁদাবাজি রোধ করার জন্য সৌদি আরব সরকার একটি নতুন বিধি চালু করতে যাচ্ছে। এ ধরনের অপরাধের সাথে কেউ জড়িত থাকলে সর্বোচ্চ এক বছরের সাজা ও সর্বোচ্চ এক লক্ষ রিয়াল জরিমানার বিধান করে আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির শুরা কাউন্সিল।
অপরাধের ধরন অনুযায়ী সাজা ও জরিমানার পরিমাণ বিভিন্ন হতে পারে। জরিমানা সর্বনিম্ন ৫০ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল হবে। দেশটিতে অপরাধ রোধ করতে যুব ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় শুরা কাউন্সিলের সভায় নতুন এ আইন করার প্রস্তাবনা দিয়েছে।
নতুন প্রস্তাবনায় যৌন নির্যাতনসহ চাঁদাবাজি, মানব পাচার, আর্থিক ও মানসিক শোষণ রোধেও এ বিধানটি কার্যকরি ভূমিকা রাখবে। দেশটির কিছু প্রদেশের নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে এ ধরনের জরিমানার বিধান চালু করতে যাচ্ছে।
নতুন শাস্তি ও জরিমানার এ বিধান অনৈসলামিক কাজের সাথে জড়িতদের রোধ করতে সহায়তা করবে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হলে তারা অসামাজিক, ইসলামবিরোধী ও অনৈতিক কার্যকলাপ করা থেকে বিরত থাকবে। তাছাড়া ভিকটিমরাও ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠতে পারবে, এ উপলব্ধি থেকেই নতুন এ বিধি করার প্রস্তাব দেয়া হয়েছে।
 
খসড়া এ আইনটির শিরোনাম দেয়া হয়েছে ‘ যৌন নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে লড়াই’। খসড়াটি শুরা কাউন্সিলের মানবাধিকার সংগঠন, ইসলামিক ও বিচারবিভাগীয় কমিটিসহ অন্যান্য কমিটি যাচাই বাচাই করছে।
দেশটির বিদ্যমান আইন আর্টিকেল ৬ অনুযায়ী, যারা এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে তাদের ছয় মাস জেল ও বিশ থেকে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানার নিয়ম রয়েছে। প্রস্তাবিত নতুন আইনে এ সাজা ও জরিমানার পরিমাণ দ্বিগুণ করার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা