,

মমতা চাননা কোনো বিভেদ দুই বাংলার মধ্যে

mamata--621x414_64090

ডেস্ক রির্পোট : ঢাকা সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে আসতে পেরে তিনি খুবই খুশি। দুই বাংলার মধ্যে কোনো বিভেদ রাখতে তিনি চান না। দুই বাংলাদেশই এক করে দেখেন তিনি।

শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে খুবই খুশি। ভাষা আন্দোলনের এই আবেগের দিনে এসে আমরা আপ্লুত। বাংলাদেশ আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের সুযোগ পেয়েছে, এটি বাংলাভাষি হিসেবে আমারদেরও গর্ব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, আমরা গোটা পশ্চিমবঙ্গ পরিবার আনন্দিত। আমাদের এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার মধ্যে যতই রাজনৈতিক এবং ভৌগলিক বাউন্ডারি থাকুক, মনের কোনো বাউন্ডারি নেই।

মমতা ব্যানার্জি বলেন, আমাদের একই সংস্কৃতি, একই খাবার খাই, একই গান গাই। আমাদের একই রবীন্দ্রনাথ, একই নজরুল, একই লালন, একই ক্ষুদিরাম, একই সুর্যসেন।

তিনি আরও বলেন, আমরা আপনাদের কাছে শুনবো কি কি প্রত্যাশা করেন, কোনো বাধা থাকবে না। মনের দরজা খুলে দিতে হবে। সব শুনবো এবং আমি হয়তো সব বলতে পারি না, জবাব দেব। আমারও কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা