,

একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হিন্দু ধর্মালম্বীদের ভুমিকা রাখতে হবে- হেলাল উদ্দিন।

20150216_202928ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ভগবান কৃষ্ণের জীবন দর্শন হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। তিনি অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে বিশ্ব মানবতাকে অনুপ্রাণীত করেছেন। পৃথিবীর সকল ধর্ম আমাদের এই শিক্ষাই দিয়েছে। মেয়র ভগবান শ্রী কৃষ্ণের জীবন দর্শনের আলোকে আলোকিত হয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হিন্দু ধর্মালম্বীদের প্রতি আহবান জানান। মেয়র আরো বলেন, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনেক আগের কাল থেকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বাস করে আসছে। তিনি জেলার সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য বজায় রাখতে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। মেয়র গত সোমবার রাতে কাঞ্চনপুর-নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক তাজ মোঃ ইয়াছিন। এসময় অনানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা চেম্বার পরিচালক মোঃ কামাল আহমেদ, মিজান আনসারী, মোঃ আল মামুন, বিশিষ্ট  ব্যক্তি মোঃ আনোয়ার ভুইয়া, দিলিপ দাস, ননী গোপাল শর্মা, জহর লাল দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি শ্রী হারাধন দাস। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানে বিপুল পরিমানে হিন্দু ভক্তনুরাগী সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা