,

খালেদাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী

Gulshan_BNP_bg

ডেস্ক রির্পোট : চলমান লাগাতার অবরোধ প্রত্যাহারের জন্য ‍বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সোমবার দুপুরে খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচির সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে জোট নেত্রী খালেদার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। তবে বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়ের সামনে ব্যারিকেড দেওয়ায় গুলশান ৮৬ নম্বর সড়কের মুখে অবস্থান নেন শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্থাপিত অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের আহবায়ক হিসেবে অবস্থান-সমাবেশ কর্মসূচিতে নেতৃত্ব দেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে শাজাহান খান দুই দিনের নতুন কর্মসূচির ঘোষণা দেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে ট্রাক মিছিল ও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাপলা চত্ত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পতাকা মিছিল ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর