,

সেরা বাজে অভিনেত্রী কিডম্যান

64038_kidmanবিনোদন প্রতিবেদক : হলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী নিকোল কিডম্যান। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারই তিনি বগলদাবা করেছেন। তবে এবার এ পর্যায়ে এসে তিনি কিনা পেলেন বাজে অভিনেত্রীর পুরস্কার! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। বৃটিশ একাডেমি ফর রাবিশ ফিল্মস এন্ড টেরিবল অ্যাক্টিং (বিএআরএফটিএ) সম্প্রতি নিকোলকে সেরা বাজে অভিনেত্রীর পুরস্কার দিয়েছে। ‘গ্রেস অফ মোনাকো ‘ ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে তাকে। এ পুরস্কার কিডম্যানকে প্রদান প্রসঙ্গে ‘বিএআরএফটিএ’ কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘গ্রেস অফ মোনাকো’ ছবিতে কিডম্যান অভিনয় করেছেন অভিনেত্রী গ্রেস কেলির চরিত্রে। কিন্তু এ ছবিটি দর্শক একদমই পছন্দ করেননি। তাছাড়া চরিত্রটিতে খুবই বাজে অভিনয় করেছেন কিডম্যান, যার মাধ্যমে দর্শকমহলে সমালোচিতও হয়েছেন এ তারকা। দর্শক নিকোল কিডম্যানের কাছ থেকে এরকম বাজে গল্প ও নির্মাণশৈলীর ছবিতে অভিনয় করাটাও প্রত্যাশা করেনি। সব মিলিয়ে তাকে সেরা বাজে অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়েছে। এদিকে সেরা বাজে অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর এ বিষয়ে নিকোল কিডম্যানের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তার কাছের ঘনিষ্ঠজনরা বলেছেন, কিডম্যান নিজেও এ ছবিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল বলে মনে করছেন। তিনি বিষয়টি নিয়ে বিব্রত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর