বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শচীন পারেননি পেরেছেন কোহলি

1_221477ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে এই প্রথম কাল অ্যাডিলেড ওভালে শচীনবিহীন পাক-ভারত দ্বৈরথ হল। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত পাঁচ ম্যাচের সবক’টিতেই জিতেছিল ভারত। ওই পাঁচ ম্যাচেই খেলেছেন শচীন। তিনটিতে ম্যাচসেরা তিনি। রোববারও সেই একই ফল। ভারতের জয়, হার পাকিস্তানের।

এর আগে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে খেলেছেন শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, সঞ্জয় মাঞ্জেরেকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়ের মতো বিশ্বমানের ব্যাটসম্যানরা। কিন্তু তিন অংকে পৌঁছতে পারেননি কেউ। শচীন পৌঁছেছিলেন তিন অংকের সবচেয়ে কাছে। ২০০৩ বিশ্বকাপে অপরাজিত ৯৮ রান করেন শচীন। কিন্তু ভারতীয়দের মনে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে সেঞ্চুরির আক্ষেপ রেখেই ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। কাল অ্যাডিলেডে সেই আক্ষেপ থেকে ভারতবাসীকে মুক্তি দিলেন নতুন ‘টেন্ডুলকার’ বিরাট কোহলি। শচীনের অভাব বুঝতে দেননি কোহলি-রায়নারা। ভারতও ইতিহাস অটুট রেখেছে আরেকটি জয়ে। বিশ্বকাপে এখন ভারত ৬, পাকিস্তান ০।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রান পেলেও ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেটে মোটেও সুবিধা করতে পারছিলেন না কোহলি। ত্রিদেশীয় সিরিজে তার গড় ছিল ৮। কিন্তু বিশ্বকাপের শুরুতেই নিজের জাত চেনালেন এই ডান-হাতি ব্যাটসম্যান। গত বছর মার্চে ঢাকায় এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ম্যাচেও কোহলি সেঞ্চুরি করেছিলেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার ১৮৩ রানের অসাধারণ ইনিংসেই পথ হারায় পাকিস্তান। কাল ১২৬ বলে করলেন ১০৭। তাতেই পাকিস্তানকে ৩০১ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ানকে নিয়ে গড়েছেন রেকর্ড ১২৯ রানের জুটি।
পাকিস্তান জয় না পেলেও এই শতকের পরিসংখ্যানেই যা একটু এগিয়ে ছিল। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নের মাঠে যেদিন টেন্ডুলকার ৯৮ রানে ফিরেছিলেন, সেদিনই ভারতের বিপক্ষে ১০১ রানের অনন্য ইনিংস খেলেছিলেন সাঈদ আনোয়ার। সাঈদ আনোয়ার ছাড়া ৭০-এর ঘর কেউ পার হতে পারেননি। সেই ’৯২ বিশ্বকাপে সিডনিতে আমির সোহেল করেছিলেন ৬২ রান। ওয়েবসাইট।
ভারত
রান বল ৪ ৬
রোহিত ক মিসবাহ ব সোহেল ১৫ ২০ ২ ০
ধাওয়ান রানআউট ৭৩ ৭৬ ৭ ১
কোহলি ক উমর ব সোহেল ১০৭ ১২৬ ৮ ০
রায়না ক হারিস ব সোহেল ৭৪ ৫৬ ৫ ৩
ধোনি ক মিসবাহ ব সোহেল ১৮ ১৩ ১ ১
জাদেজা ব ওয়াহাব ৩ ৫ ০ ০
রাহানে ব সোহেল ০ ১ ০ ০
অশ্বিন নটআউট ১ ১ ০ ০
মোহাম্মদ সামি নটআউট ৩ ৩ ০ ০
অতিরিক্ত ৬
মোট (৭ উইকেটে, ৫০ ওভারে) ৩০০
উইকেট পতন : ১/৩৪, ২/১৬৩, ৩/২৭৩, ৪/২৮৪, ৫/২৯৬, ৬/২৯৬, ৭/২৯৬।
বোলিং : মোহাম্মদ ইরফান ১০-০-৫৮-০, সোহেল খান ১০-০-৫৫-৫, শহীদ আফ্রিদি ৮-০-৫০-০, ওয়াহাব রিয়াজ ১০-০-৪৯-১, ইয়াসির শাহ ৮-০-৬০-০, হারিস সোহেল ৪-০-২৬-০।
পাকিস্তান
রান বল ৪ ৬
শেহজাদ ক জাদেজা ব যাদব ৪৭ ৭৩ ৫ ০
ইউনুস ক ধোনি ব সামি ৬ ১০ ১ ০
হারিস সোহেল ক রায়না ব অশ্বিন ৩৬ ৪৮ ৩ ০
মিসবাহ ক রাহানে ব সামি ৭৬ ৮৪ ৯ ১
মাকসুদ ক রায়না ব যাদব ০ ২ ০ ০
উমর আকমল ক ধোনি ব জাদেজা ০ ৪ ০ ০
আফ্রিদি ক কোহলি ব সামি ২২ ২২ ১ ১
ওয়াহাব রিয়াজ ক ধোনি ব সামি ৪ ২ ১ ০
ইয়াসির শাহ ক যাদব ব মোহিত ১৩ ২৩ ১ ০
সোহেল খান ক যাদব ব মোহিত ৭ ১০ ১ ১
ইরফান নটআউট ১ ৫ ০ ০
অতিরিক্ত ১২
মোট (অলআউট, ৪৭ ওভারে) ২২৪
উইকেট পতন : ১/১১, ২/৭৯, ৩/১০২, ৪/১০২, ৫/১০৩, ৬/১৪৯, ৭/১৫৪, ৮/২০৩, ৯/২২০, ১০/২২৪।
বোলিং : ইরফান ১০-০-৫৮-০, সোহেল খান ১০-০-৫৫-৫, আফ্রিদি ৮-০-৫০-০, ওয়াহাব রিয়াজ ১০-০-৪৯-১, ইয়াসির শাহ ৮-০-৬০-০, হারিস সোহেল ৪-০-২৬-০।
ফল : ভারত ৭৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : বিরাট
কোহলি (ভারত)।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা