,

আত্মসমর্পণে বাধ্য হবেন খালেদা : টুকু

image_188539.tuku (2)ডেস্ক রির্পোট : খালেদা জিয়া কর্মসূচি প্রত্যাহার করে আত্মসমর্পণে বাধ্য হবেন বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কাজী আরেফ ফাউন্ডেশনের উদ্যোগে কাজী আরেফের ১৬তম শাহাদাতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। টুকু বলেন, সরকার সাঁড়াশি অভিযান শুরু করেছে। মানুষ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া তার কর্মসূচি প্রত্যাহারে বাধ্য হবেন।
তিনি বলেন, চলমান রাজনীতি সরকার নিয়ন্ত্রণ করছে। দেশের মানুষ শান্তিতে থাকুক খালেদা তা পছন্দ করেন না। তাইতো মানুষ পোড়ার রাজনীতি শুরু করেছেন। খালেদা জিয়াকে প্রশ্ন করে টুকু বলেন, আপনি মানুষ হত্যা করে আনন্দ পান। আপনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনার আর কত লাশ প্রয়োজন?
কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি জঙ্গি কর্মসূচি দিয়ে তা জামায়াত-শিবির দিয়ে বাস্তবায়ন করাচ্ছেন। এ হত্যার রাজনীতি বন্ধ করুন। শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগ নেতা এম এ করিম, সংগঠনের সভাপতি কাজী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা