,

অনলাইনে ব্যাগপ্যাকার্স

205b187d6782bd2412ef8c8b660bd96b-BAGPACKERSলাইফস্টাইল ডেস্ক : উদ্যমী এক তরুণ পাঁচ বছর আগে কয়েকজন বন্ধুর সহায়তায় শুরু করেছিলেন ছোট্ট একটা ব্যাগের দোকান। তরুণ-তরুণীদের চাহিদা পূরণে হালফ্যাশনের নানা হাতব্যাগ-কাঁধব্যাগ-পিঠব্যাগ বিক্রি শুরু করে ব্যাগপ্যাকার্স নামের দোকানটি। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেনাকাটার সুযোগের পরিধি বাড়াতে অনলাইনে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির অনলাইন সাইট ব্যাগপ্যাকার্সবিডি ডটকম।

১৪ ফেব্রুয়ারি রাজধানীর একটা রেস্তোরাঁয় ব্যাগপ্যাকার্সবিডি ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নারী উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী। শনিবারের এ অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে তিনটি শাখা চালুর পরও ক্রেতাদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে এই অনলাইনে কেনাকাটার সাইটটি চালু করা হয়েছে। এখন হাতব্যাগ-কাঁধব্যাগ-পিঠব্যাগ ছাড়াও ট্রাভেল ব্যাগসহ এজাতীয় নানা পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। অনলাইন সাইটে নানা পণ্যের ছবি দেখে পছন্দ করে ঘরে বসেই ব্যাগ সরবরাহের অর্ডার দেওয়া যাবে।

ব্যাগপ্যাকার্সের সাইটের ঠিকানা: (www.bagpackersbd.com)

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের