,

নৌমন্ত্রীর নেতৃত্বে খালেদার কার্যালয় ঘেরাও

Shajahan_khan-300x165বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করেছে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা-পেশাজীবী সংগঠন। এতে বিভিন্ন শ্রেণী-পেশার দশ সহস্রাধিক মানুষ এতে অংশ নিচ্ছেন। সোমবার বেলা ১২টা ২০ মিনিটে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব কার্যালয়ের দক্ষিণ গেটে এ ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে।

এদিকে, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে জোট নেত্রী খালেদার কার্যালয় ঘেরাওয়ের এ কর্মসূচি পালিত হচ্ছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে। পরিষদের আহবায়ক হিসেবে কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন শাজাহান খান।

এর আগে গুলশান ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্ব বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে তারা কার্যালয়ের দিকে মিছিলসহ যাত্রা করে ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা