,

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বড় জয়

nezবিশ্বকাপের একাদশতম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস। এর আগে ক্রাইস্টচার্চে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে নিউজল্যান্ড সংগ্রহ করে ৩৩১ রান। ওপেনার থিরামান্নে ৬৫ রান করে আশা জাগালেও বোল্টের কারণে ইনিংসকে বড় করতে পারেননি তিনি। এরপর লঙ্কানদের বড় দুই ভরসা সাঙ্গাকারা, জয়াবর্ধনেও ফেরেন খালি হাতে।

কিউইদের পক্ষে প্রথম উইকেটের দেখা পান অভিজ্ঞ স্পিনার ভেট্টরি। দিলশানকে কট এন্ড বোল্ডের ফাঁদে ফেলেন তিনি।

এরপর দারুণ ব্যাট করতে থাকা থিরামান্নেকে ব্যক্তিগত ৬৫ রানের মাথায় ক্লিন বোল্ড করেন বোল্ট। জয়াবর্ধনে ৪ বল খেলে কোনো রান না করেই ভেট্টরির বলে কট বিহাইন্ড হন।

জয়াবর্ধনের বিদায়ের পর লঙ্কানদের হতাশ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারা। ২৩তম ওভারের শেষ বলে বোল্টের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

সাঙ্গাকারার বিদায়ের পর করুনারত্নেও ব্যর্থতার মিছিলে নাম লেখান। দলকে ১৬৩ রানে রেখে ৩১তম ওভারের শেষ বলে সাজ ঘরে ফেরেন তিনি। এরপর দলীয় রানের খাতায়

৫ রান যোগ করতেই বোকা বনে যান জীবন মেন্ডিস। অ্যাডাম মিলনির বলে লুক রঞ্চির হাতে ধরা পড়েন এই লঙ্কান। কোরি অ্যান্ডারসনের বলে ব্যক্তিগত ১০ রানের মাথায় দলকে বিপদে রেখে ফিরে যান কুলাসিকারা। আর ৪১তম ওভারের দ্বিতীয় বলে টিম সাউদির বলে ধরা পড়েন ম্যাথিউস।

শেষ দিকে মালিঙ্গা, লাকমালও আসা-যাওয়ার ধারা অব্যাহত রাখলে লঙ্কানদের মেনে নিতে হয় ৯৮ রানের বড় পরাজয়।

এরআগে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৩৩২ রানের টার্গেট দেয় দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড। তিন শতাধিক রান হলেও শতকের দেখা পাননি কোন কিউই ব্যাটসম্যান।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ