,

অবরোধের মধ্যেই আজ শেষ হলো এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা

image_187433.primary+final+examডেস্ক রির্পোট : বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যেই আজ শুক্রবার নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা। এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল আজ। এর আগে হরতালের কারণে এ পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়।
সাপ্তাহিক ছুটির দিন আজ সকালে রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল নয়টায় পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক ছিলেন। দুপুর ১২টায় পরীক্ষা শেষে শান্তিপূর্ণভাবেই শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে আসে।
পরীক্ষা শেষে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী সাহিবা আলমের ভাষ্য, পরীক্ষা ভালো হয়েছে। তবে আজকের এ পরীক্ষাটি গত রোববার হওয়ার কথা ছিল। সময়মতো পরীক্ষা দিতে পারলে ভালো হতো। আগামীকালের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাও ভালোভাবে দেওয়া যাবে বলে আশা করছে সে।
এক পরীক্ষার্থীর মার ভাষ্য, পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিরাপত্তাব্যবস্থা ভালো ছিল। তবে কালকের পরীক্ষার পর পরবর্তী পরীক্ষা কবে হবে, তা জানেন না বলে তিনি উদ্বিগ্ন। এমন অনিশ্চিত অবস্থা থেকে মুক্ত হতে চান তিনি।
মিরপুরের চারটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাসায় ফিরছে।
পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিরাপদে বাসায় ফিরতে সহায়তা করতে পুলিশের টহল দল কেন্দ্র থেকে সড়কে টহল দিচ্ছে। পরীক্ষার উত্তরপত্রও পুলিশি পাহারায় নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর