,

মোদি ভারত থেকে ফোন করলেন হাসিনাকে

image_187423.pm_141083042ডেস্ক রির্পোট : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ ফোনালাপে তারা বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে নরেন্দ্র মোদি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য কামনা করেছেন।
এদিকে সকাল সোয়া ১১টার দিকে এক টুইটে বাংলাদেশসহ বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেন মোদি।
''স্পোক টু প্রেসিডেন্ট আশরাফ গণি, পিএম শেখ হাসিনা, পিএম নওয়াজ শরিফ অ্যান্ড প্রেসিডেন্ট সিরিসেনা। কনভেইড মাই বেস্ট উইশেজ ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ,'' লেখেন তিনি।
আগামী শনিবার শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ সার্কভুক্ত পাঁচ দেশ অংশ নিচ্ছে। এদের মধ্যে আফগানিস্তান প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় গেলেও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। দুইবার এ শিরোপা জয় করেছে তারা।
বিশ্বকাপ টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কাও।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা