বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তি চায় ভারত বাংলাদেশের সঙ্গে

india-bangladesh-flag1_62588ডেস্ক রির্পোট : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি দীর্ঘমেয়াদি করার প্রস্তাব দিয়েছে ভারত, যা তিন বছর পরপর নবায়ন হয়ে আসছে। দেশটি বলেছে, তিন বছর পরপর চুক্তি নবায়নের কার্যক্রমে না গিয়ে তারা এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের পক্ষে। পার্শ্ববর্তী দেশটির এ ধরনের প্রস্তাব যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ নিয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে ভারতের প্রস্তাবের ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও নৌপরিবহন মন্ত্রণালয়কে মতামত দিতে বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজকুমার রায় বলেন, ‘ভারতের প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আমরা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত পর্যালোচনা করে দেখতে চাই।’ ১৯৮০ সালে বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপক্ষীয় এ বাণিজ্য চুক্তিটি সই হয়, যা প্রতি তিন বছর পরপর নবায়ন হয়ে আসছে। ২০০৯ সালে সর্বশেষ নবায়নপত্রে সই করেন বাংলাদেশের তখনকার বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও ভারতের ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। এরপর ২০১২ সালের মার্চে চুক্তির মেয়াদ শেষ হলে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় না গিয়ে ‘লেটার অব এক্সচেঞ্জ’ (চিঠি চালাচালি)-এর মাধ্যমে দুই পক্ষ চুক্তিটি নবায়ন করে। আগামী মার্চে শেষ হতে যাচ্ছে ওই চুক্তির মেয়াদ। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি চুক্তিটি নবায়নের প্রস্তাব দিয়ে গত সপ্তাহে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির অনুলিপিসহ পররাষ্ট্র মন্ত্রণালয় সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় এ বাণিজ্যচুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের একটি জলপথে ট্রানজিটের প্রটোকল রয়েছে (বাংলাদেশ-ইন্ডিয়া প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড)। চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে ওই প্রটোকলটির মেয়াদও তিন বছর, যে সময় শেষে তা পুনরায় নবায়ন করতে হয়। এখন বাণিজ্যচুক্তি দীর্ঘমেয়াদি করলে দুই দেশের নৌপথে ট্রানজিটের প্রটোকলের মেয়াদ নিয়ে জটিলতা তৈরি হবে। এ কারণে বাণিজ্যচুক্তির মেয়াদ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। প্রসঙ্গত, দ্বিপক্ষীয় এ বাণিজ্যচুক্তিতে এর আগে স্থলপথে ট্রানজিট সুবিধা অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছিল ভারত। তবে চুক্তির ধারা অনুযায়ী তা সম্ভব নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা