,

‘আইসিটি অ্যাওয়ার্ড ২০১৫’ পেল সমকাল ও এটিএন নিউজ

ICT-Journalist-Award_2015ডেস্ক রির্পোট : অনলাইন তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগে জনগণকে দীক্ষিত ও উৎসাহিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা সংবাদপত্র হিসেবে দৈনিক সমকাল 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ আইসিটি অ্যাওয়ার্ড' এর জন্য মনোনীত হয়েছে। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ এ 'কানেকটিং বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানের জন্য এটিএন নিউজের বার্তা বিভাগের প্রধান মুন্নী সাহাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এর সমাপনী ও অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইসমাইল হুসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সমকালকে মনোনীত করার কারণ হিসেবে তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, '২০১৪ সালে অনলাইনে সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এ আইসিটি অ্যাওয়ার্ড এর জন্য সেরা সংবাদপত্র হিসেবে ঢাকা থেকে প্রকাশিত সমকালকে নির্বাচন করা হয়েছে। দৈনিক সমকাল নিয়মিতভাবে অনলাইনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদ উপস্থাপন ও স্বচ্ছতা নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। অনলাইনে সমকাল পত্রিকার পাঠক সংখ্যাও লক্ষনীয়।

বইমেলায় ফ্রি ইন্টারনেট দিচ্ছে এটুআই, ডিজিটাল বাংলাদেশ ২০১৪, তথ্য প্রযুক্তি ২০১৪, ডিজিটাল বিশ্বে বাংলাদেশ, স্মার্টফোনে শীর্ষে দেশীয় ব্র্যান্ড, প্রতিবন্ধীদের শ্রেষ্ঠ বন্ধু ফ্রিল্যান্সিং, নতুন দিনের সূচনা করবে থ্রিজি, ইন্টারনেটে নিরাপদ থাক নারী, গুগল প্লাসের নেতৃত্বে বাংলাদেশি তরুণ, ব্যাংক এবার সেলফোনে, সীমানা ফেরিয়ে ইন্টারনেট রেডিও, ইন্টারনেটে ১৯৭১, আউটসোর্সিং সম্ভাবনার নতুন দ্বার, ডিজিটাল প্রতারণা: সাবধান ইত্যাদি বিষয়ে গত ২০১৪ সালে সংবাদ প্রচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দৈনিক সমকাল উল্লেখযোগ্য অবদান রেখেছে।'

মুন্নী সাহার পুরস্কার প্রাপ্তি সম্পর্কে তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ২০১১ সাল থেকে 'কানেকটিং বাংলাদেশ' অনুষ্ঠানের মাধ্যমে নারী স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, অটিজম প্রভৃতি বিষয়সহ কুসংস্কার থেকে জনগণকে সচেতন করতে ভূমিকা রাখছেন মুন্নী সাহা। ৯ থেকে ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫' আয়োজন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা