,

বিশ্বকাপ নিয়ে নির্ঝরের গান

image_1099_165411ডেস্ক রির্পোট : বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝর। গানটির কথা হচ্ছে, 'উত্তর থেকে দক্ষিণে যাও, পূর্ব-পশ্চিম যেদিকে তাকাও/কোটি প্রাণ একসাথে, হাত রেখে হাতে হাতে/ দিনরাত একই শোরগোল, এগিয়ে যাও বাংলাদেশ ক্রিকেটদল'। কবির বকুলের লেখা এ গানটির সুর-সঙ্গীত করেছেন শিহাব রিপন। নির্ঝরের পাশাপাশি গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠ ও ক্লোজআপ ওয়ানের বেশ কয়েকজন শিল্পী। এ প্রসঙ্গে নির্ঝর বলেন, 'মাছরাঙা টিভির উদ্যোগে গানটি তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যেই এটি প্রচার হবে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলার দামাল ছেলেদের উৎসাহ দিতেই গানটি তৈরি করা হয়েছে।'
এদিকে, সম্প্রতি সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সঙ্গীতে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। জাহিদ আকবরের লেখা এ গানের শিরোনাম হচ্ছে, 'কেউ বোনে আড়ালে মুখোশের ঘর/জোছনা অাঁধারে মেঘে ঢাকা শহর'। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ধারাবাহিক নাটক 'মেঘে ঢাকা শহর'-এ গানটি ব্যবহার করা হবে। অন্যদিকে, সঙ্গীতশিল্পী হৃদয় খান, নির্ঝর ও পারভেজ- এই তিনজন একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গোলাম সোহরাব দোদুলের কথায় এর সুর-সঙ্গীত করেছেন হৃদয় খান। গানটি ধারাবাহিক নাটক 'পাল্টা হাওয়া'র সূচনা সঙ্গীত হিসেবে ব্যবহৃত হবে। আগামী মাস থেকে বাংলাভিশনে ধারাবাহিকটি প্রচার হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ