,

‘ডিপ্লোমেটিক জোনে’ রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হচ্ছে

gulshanডেস্ক রির্পোট : ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটকে নিয়ে বিএনপি অনেক আশাবাদী থাকলে বিএনপির প্রতি প্রথম আঘাতটিই এসেছে তার কাছ থেকে। নতুন রাষ্ট্রদূত ডিপ্লোমেটিক জোনে রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকার সবচে’ ক্ষমতাধর রাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ জানানোয় বিষয়টি আমলে নিয়ে ‘ডিপ্লোমেটিক জোনে’ রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।
ঢাকায় এসে দশদিন চুপ-চাপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষন শেষে গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এরপর ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই রাষ্ট্রদূত এ উদ্বেগের কথা জানান। তবে বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপার্সনের অফিসের নাম উল্লেখ না করেই তার উদ্বেগের কথা জানান।
ডিপোমেটিক জোন হিসেবে পরিচিত গুলশান-বারিধারায় বিদেশী দূতাবাস ও মিশনগুলো অবস্থিত। এ এলাকায় বিদেশী ক’টনীতিক ও ক’টনীতিক মিশনের কর্মকর্তারা বসবাস করেন। ওই এলাকার নিরাপত্তার জন্য পুলিশের আলাদা টিমও রয়েছে। কিন্তু তার মধ্যেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয় করা হয়েছে। যেখানে তাদের নেতা-কর্মী ছাড়াও সাম্প্রতিক সময়ে মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে এ অঞ্চলে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বোমা হামলা হয়েছে দূতাবাসের এক কর্মকর্তার গাড়িতেও।
এদিকে সরকার বার্নিকাটের উদ্বেগকে আমলে নিয়ে ডিপ্লোমেটিক জোনে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় সরানোর চিন্তাভাবনা করছে। সে ক্ষেত্রে কৌশলী হয়েই এগুচ্ছে সরকার। যাতে এ নিয়ে নতুন করে বিতর্ক না হয়। তবে যতো বিতর্কই আসুক, সামনে রাখা হবে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগের বিষয়টি।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা