,

আপ ৬৭ বিজেপি ৩ কংগ্রেস ০

images

একেবারে ঝেঁটিয়ে সাফ!

বুথ-ফেরত সমীক্ষা বলেছিল, অরবিন্দ কেজরীবাল সরকার গঠন করবেন। কিন্তু রাজধানীতে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বা বিজেপি তিনটি আসন পেয়ে টিমটিম করবে, এমন ইঙ্গিত সেখানে ছিল না। ৭০টি আসনের মধ্যে ৬৭ আসন জিতে দিল্লি বিধানসভা ভোটের ইতিহাসে রেকর্ড গড়বে আম আদমি পার্টি (আপ)— এমনটা তো নয়ই!

download (1)

কোন জাদুতে এমন ঘটল? নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাত্র ন’মাস আগে বিজেপি কেন্দ্রে সরকার গঠন করেছে। তার পরেও কেন রাজধানীর দখল নিতে পারল না তারা?

দিল্লিতে আজকের ফলাফলের নিরিখে তাই সবথেকে বড় প্রশ্নটি হল, এই ভোট কি এক অর্থে মোদীর প্রতি কোনও বার্তা? মোদী সরকারের ন’মাসের কাজের প্রতিফলনও কি ঘটেছে এই ফলাফলে? ইউপিএ সরকারের দুর্নীতি আর নীতিপঙ্গুত্বের পরে মোদীর সরকার নিয়ে এমনিতে বিপুল প্রত্যাশা মানুষের। কিন্তু অস্বীকার করার উপায় নেই, এখনও পর্যন্ত সরকারের কাজকর্মে সেই প্রত্যাশা পূরণের উপলব্ধি কমই। বরং গর্জন যত, বর্ষণ ততটা হয়নি বলেই মনে করতে শুরু করেছেন সাধারণ মানুষ। তার উপরে যোগ হয় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা সংক্রান্ত অভিযোগ— তা সে গোষ্ঠী-সংঘর্ষই হোক, গির্জায় আক্রমণই হোক বা হিন্দুদের চার সন্তানের দাওয়াই। কেজরীবালের বিরুদ্ধে বিজেপির নিরন্তর ব্যক্তিগত আক্রমণও ভাল চোখে নেননি দিল্লিবাসী।

এ সব সত্ত্বেও আজ কেজরীবালের সাফল্য কিন্তু এসেছে প্রধানত রাহুল গাঁধীর কংগ্রেসের সৌজন্যে। ভোটের অনুপাত বিশ্লেষণ করলেই ছবিটা অনেকাংশে পরিষ্কার হয়ে যায়। দিল্লির মানুষ বিজেপির বিকল্প হিসাবে কংগ্রেসকে গ্রহণ করেননি। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট ছিল শতকরা ২৫ ভাগ। লোকসভায় ছিল ১৫ শতাংশ। এ বার সেটা কমে হয়েছে মাত্র শতকরা ৯ ভাগ। আর আপ-এর ভোট গত বিধানসভায় পাওয়া ২৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫২ শতাংশ। লোকসভা নির্বাচনেও যা ছিল ৩৩ শতাংশ। অর্থাৎ এক দিকে কংগ্রেসের ধারাবাহিক অবক্ষয়, অন্য দিকে আপ-এর শক্তিবৃদ্ধি। বিজেপি-বিরোধী ভোটকে একাই এককাট্টা করতে সক্ষম হয়েছেন কেজরীবাল। সংখ্যালঘু অধ্যুষিত বাল্লিমারান, ওখলা বা চাঁদনি চকের মতো আসনে কংগ্রেসের ভোট হু হু করে কমেছে। সেই ভোট চলে গিয়েছে কেজরীর ঝুলিতে।

সুনীতা সরকারি চাকরি করেন বলে আসতে চান না স্বামীর রাজনীতির মঞ্চে। পাছে সরকার রুষ্ট

হয়ে কোনও ব্যবস্থা নেয়। মঙ্গলবারের বিপুল জয়ের পর সুনীতাকে জোর করেই মঞ্চে নিয়ে এলেন

স্বামী অরবিন্দ কেজরীবাল। জানালেন, পরিবারই তাঁর প্রেরণা। ছবি: পিটিআই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ