,

খালেদা জিয়ার কার্যালয়ে মোবাইল ফোন নেটওয়ার্ক সচল

gulshan officeবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১০দিন পর বেসরকারি গ্রামীণফোনের নেটওয়ার্ক সচল হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কার্যালয়ের ভেতরে  গ্রামীণফোনে কথা বলা যাচ্ছে। তবে মোবাইল ফোন ছাড়া টিএন্ডটি ফোনসহ কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ এখনো চালু হয়নি।
খোজ নিয়ে জানা গেছে, অন্যান্য বেসরকারি মুঠোফোন কোম্পানির নেটওয়ার্কও সচল করা হচ্ছে।  
গত ৩০ জানুয়ারি রাত পৌনে তিনটায় খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ​ সংযোগ কেটে দেওয়া হয়। পরদিন ৩১ জানুয়ারি দুপুরে সব মোবাইল সংযোগ, ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ব্যাপক সমালোচনার মুখে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ৩১ জানুয়ারি রাত ১০টার দিকে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে অন্য সংযোগগুলো বিচ্ছিন্ন ছিল। একমাত্র সরকারি মোবাইল টেলিটক ছাড়া অন্য ফোন নেটওয়ার্ক পাওয়া যায়নি।
ফলে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের আশপাশে মুঠোফোনের নেটওয়ার্কের জটিলতার কারণে টেলিফোন যোগাযোগ ও ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে কয়েকটি দূতাবাস সমস্যায় পড়ে। গুলশান কার্যালয়ের আশপাশে জাপান, নেদারল্যান্ডস ও স্পেন দূতাবাস মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।দুতাবাসগুলো টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারে অসুবিধার বিষয়টি মন্ত্রণালয়কে জানায়। দূতাবাসগুলোর অনুরোধের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় বিটিআরসিকে জানানোর পর মোবাইল ফোন নেটওয়ার্ক চালু করা হলো।
মঙ্গলবার দূতাবাসগুলোর মুঠোফোন নেটওয়ার্ক চালু করে দিতে বিটিআরসি থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গুলশান এলাকায় মুঠোফোন কোম্পানিগুলোর নেটওয়ার্ক সচল করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ