,

নবীনগরে ৩ জুয়ারির দেড় মাসের কারাদন্ড

news-image

Joaনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩ জুয়ারিকে গ্রেপ্তারের পর দেড় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের একটি জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু বক্কর খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরাবাদ গ্রামের খোকন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী তাদের প্রত্যেককে দেড় মাসের কারাদন্ড দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন- সলিমগঞ্জ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মৃত কাসেম সুকানির ছেলে খোকন মিয়া (২৮), একই এলাকার জল্লি গ্রামের মৃত খোকা ব্যাপারীর ছেলে সোহাগ মিয়া (২৫) ও নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের দারু মিয়ার ছেলে মকবুল মিয়া (৩৫)।

আপলোড : মাসুক হৃদয়, বাংলাদেশ সময় : ১৯: ৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
 

 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল