,

ফখরুলের রিমান্ড-জামিনের আবেদন নামঞ্জুর

fakhrulডেস্ক রির্পোট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা ফখরুলকে রিমান্ডে নিতে ডিবি পুলিশ ও তার পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মতিঝিল থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের পৃথক দুই মামলায় আটদিনের রিমান্ডে ছিলেন ফখরুল। রিমান্ড শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রাজধানীর পল্টন থানার পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় (নং: ৬(১)/১৫) ফখরুলের দশদিনের রিমান্ডের আবেদন জানান ডিবি’র ইন্সপেক্টর দেওয়ান উজ্জ্বল হোসেন।

অন্যদিকে তার জামিনের আবেদন জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি ছাড়াও রিমান্ড বাতিল ও জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী মোহসীন মিয়া, গোলাম মোস্তফা খান প্রমুখ।

রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু।

শুনানি শেষে দুই আবেদনই নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

গত ৬ জানুয়ারি দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ জানুয়ারি দুপুরে পল্টন টাওয়ারের সামনে পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদারের মোটরসাইকেলের গতিরোধ করেন বিশ দলীয় জোটের নেতাকর্মীরা। এরপর তাকে মারধর, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়।

ফখরুলের পরামর্শে ও হুকুমে এ অপরাধ সংঘটিত করা হয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ৩১ জানুয়ারি থেকে আটদিনের রিমান্ডে নিয়ে মতিঝিল থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পল্টন থানার ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় মির্জা ফখরুলকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ