,

ভক্তের কাণ্ডে চমকিত শ্রদ্ধা

63027_sraddhaবিনোদন প্রতিবেদক : আশিকি-২’ ছবির মাধ্যমে রাতারাতি দর্শকপ্রিয়তা পেয়েছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। এটি ছিল ২০১৩ সালের সবচেয়ে আলোচিত ছবিও। অন্যদিকে ‘এক ভিলেন’ ছবির মাধ্যমেও গত বছরজুড়ে প্রশংসার জোয়ারে ভেসেছেন তিনি। সব মিলিয়ে ভাগ্যদেবী যেন ভালই ভর করেছেন এ অভিনেত্রীর ওপর। গত দুই বছরে শ্রদ্ধার ভক্ত সংখ্যাও ক্রমান্বয়ে বেড়েছে। তবে এতদিন পর্যন্ত কোন পাগল ভক্তের মুখোমুখি হননি তিনি। সম্প্রতি একজন নন, তিন তিনজন পাগল ভক্তের দেখা পেয়েছেন তিনি। তাও আবার নিজের ফ্ল্যাটের সামনে। এ ঘটনার মাধ্যমে যেমন চমকিত হয়েছেন শ্রদ্ধা, তেমনি হয়েছেন পুলকিতও। ঘটনাটি ঘটেছে দুদিন আগেই। ‘এ বি সি ডি-২’ ছবির শুটিং শেষ করে রাত দুইটায় বাসায় ফিরছিলেন তিনি। বাসায় ফেরার পথেই লবিতে অপেক্ষমাণ তিন তরুণ ঘিরে ধরেন শ্রদ্ধাকে। প্রথমে অবাক হয়ে যান তিনি। বেশ ভয়ও পান। তবে পরবর্তীতে তারা পরিচয় দেন। এই তিন যুবক লবিতে টানা ১০ ঘণ্টা দাঁড়িয়ে শ্রদ্ধার জন্য অপেক্ষা করছিলেন। তবে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে কিভাবে তারা লবিতে প্রবেশ করলো সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে রাত দুইটার সময়েই ভক্ত পরিচয় পেয়ে তিন যুবকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন শ্রদ্ধা। বিষয়টি টুইটারেও সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি। এ বিষয়ে শ্রদ্ধা জানান, আমি তো প্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও তারা কিভাবে লবিতে এলো। বিষয়টি নিয়ে নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগও করেছি। তবে ঘটনাটি আমার কাছে চমকের ছিল। তিনজন ভক্ত আমার জন্য দাঁড়িয়ে ১০ ঘণ্টা অপেক্ষা করছিলো। আসলে এদের মতো ভক্তদের জন্যই তো আজকের শ্রদ্ধা আমি। কৃতজ্ঞতা এসব ভক্তের প্রতি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ