বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাতারের নিরাপত্তায় খালেদা

02_61683ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দেয়ালের দুই পাশে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত দুই দিনে দুজন অপরিচিত ব্যক্তির দেয়াল টপকে ভিতরে প্রবেশের চেষ্টার পর কার্যালয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল সকাল ৯টা থেকে কার্যালয়ের সীমানা দেয়ালের ওপর এ কাজ শুরু হয়। ৩ জানুয়ারি রাত থেকে কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। এর পর থেকে তিনি এ কার্যালয়েই অবস্থান করছেন। গুলশানের এ কার্যালয়ের আশপাশে কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন ও কর্মসূচি নিয়ে অবস্থান করছে। এতে ওই কার্যালয়ে নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বাড়তি নিরাপত্তার জন্য সীমানা দেয়ালে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামছউদ্দিন দিদার বলেন, নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই দিন আগে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের নেতা পরিচয়দানকারী এক ব্যক্তি দেয়াল টপকে কার্যালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করেছিল। এমনকি গতকাল দুপুরেও এক ব্যক্তি একই ধরনের চেষ্টা করে বলে জানান তিনি। কার্যালয়টির আশপাশে এখন আর আগের মতো অতিরিক্ত পুলিশ মোতায়েন নেই। তবে এর ভিতরে কারা কখন যাতায়াত করছেন তা-সহ তাদের নাম-ঠিকানা লিখে রাখছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এমনকি সাংবাদিকদেরও নাম-ঠিকানা এবং যার সঙ্গে সাক্ষাৎ করবেন তার নাম এন্ট্রি করে ভিতরে যেতে হচ্ছে। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে খালেদা জিয়ার কার্যালয়ে ক্যাবল টেলিভিশন (ডিস) ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সরকারি মালিকানাধীন ‘টেলিটক’ মোবাইল ফোন অপারেটরের দুর্বল নেটওয়ার্ক ছাড়া আর কোনো মোবাইল ফোন নেটওয়ার্কও কাজ করছে না সেখানে। তবে ব্রডব্যান্ড, মডেম ইন্টারনেট ও ফ্যাক্স ব্যবহার করা যাচ্ছে না বলেও কার্যালয় থেকে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা