,

সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

waterমাহবুব খান বাবুল : সরাইলে পুকুরের পানিতে ডুবে মুক্তা (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ পূর্ব পাড়ায় আমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, পানিশ্বর গ্রামের বাসিন্ধা ইট ভাটার শ্রমিক মোরাদ মিয়া। পূর্ব কালিকচ্ছ গ্রামের আমিন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। শনিবার বিকেলে মোরাদের কন্যা শিশু মুক্তা (৫) খেলা করছিল। এক সময় শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সন্ধ্যার ঠিক পূর্ব মূহুর্ত থেকে শিশুটির মা ও ভাই তাকে খুঁজতে থাকে। আশে পাশের কোথাও না পেয়ে তারা চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে তারা শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত পানি থেকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর